ফেনী প্রতিনিধি

সারাদেশ

2026-07-22T16:02:31+00:00
2026-07-22T16:02:31+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ফেনীতে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৪:০২ পিএম 
পারিবারিক বন্ধন পুনরুদ্ধার (Restoring Family Links-RFL) কার্যক্রম নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ফেনী ইউনিটের উদ্যোগে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ফেনী পৌর মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম. এ. খালেক।

রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সেক্রেটারি সালাউদ্দিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌর প্রশাসক মো. দিদারুল আলম।

কর্মশালায় দুর্যোগ, যুদ্ধ, সংঘাত বা অভিবাসনের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারের সদস্যদের পুনরায় একত্রিত করার বিভিন্ন কার্যক্রম, প্রক্রিয়া ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ বিষয়ে উপস্থাপনা করেন রেড ক্রিসেন্টের ডাটা অ্যাডমিনিস্ট্রেটর ইঞ্জিনিয়ার মো. নাজমুল হক।

এ সময় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ডিআইও মুহাম্মদ রশীদ, জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মাহবুব আলম, জেলা তথ্য কর্মকর্তা এস. এম. আল আমিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য আল ইমরান, শরীফুল ইসলাম অপু, নুর তানজিলা রহমান, মেজবাহ উদ্দিন মিয়াজীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]