দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

2026-07-22T16:16:24+00:00
2026-07-22T16:16:24+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৪:১৬ পিএম 
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য আবু হেনা মো. আখতার হোসেন রাসেল আর নেই। 

বুধবার (২২ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

ক্র্যাবের অফিস সেক্রেটারি ইসমাইল হোসেন ইমু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মোটরসাইকেলে জ্বালানি নিতে আসাদগেটসংলগ্ন তালুকদার ফিলিং স্টেশনে গিয়েছিলেন রাসেল। সেখানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মৃত্যু সনদ অনুযায়ী, বুধবার দুপুর ১২টা ৩৯ মিনিটে তাঁকে জরুরি বিভাগে আনা হয়। পরে তাঁকে সিসিইউ-২ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে বেলা ১টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আবু হেনা রাসেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এম. এম. বাদশাহসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির নেতারা। এক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মো. মুসলিম উদ্দিনের ছেলে আবু হেনা রাসেল বাংলা দৈনিক খবর সংযোগ-এর বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ৩০ বছরের সাংবাদিকতা জীবনে তিনি সমকাল, কালের কণ্ঠ, ভোরের কাগজসহ বিভিন্ন জাতীয় দৈনিকে দায়িত্ব পালন করেছেন। তিনি ক্র্যাবের পাশাপাশি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ছিলেন।

বুধবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]