মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-07-22T19:21:20+00:00
2026-07-22T19:21:20+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মানিকগঞ্জে তিন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ
স্বাস্থ্য বিভাগের অভিযান
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:২১ পিএম 
লাইসেন্স নবায়ন না করা, কর্তব্যরত চিকিৎসক ও লেবার রুমের অনুপস্থিতি এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়মের অভিযোগে মানিকগঞ্জে দুটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে আরেকটি হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে শহরের কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, অভিযানে আল রাফী জেনারেল হাসপাতাল, যমুনা জেনারেল হাসপাতাল এবং মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।

অভিযানে জয়রা রোডের আল রাফী জেনারেল হাসপাতালের লাইসেন্স ২০১৯-২০ সালের পর আর নবায়ন করা হয়নি বলে জানা যায়। এছাড়া প্রতিষ্ঠানটিতে লেবার রুম, কর্তব্যরত চিকিৎসক ও ডিপ্লোমাধারী নার্স পাওয়া যায়নি। হাসপাতালটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও গ্রহণ করেনি বলে দাবি স্বাস্থ্য বিভাগের।

তবে হাসপাতালটির পরিচালক সজল মিয়া এসব অভিযোগ অস্বীকার করেন। এ সময় তার সঙ্গে সিভিল সার্জনের বাক্‌বিতণ্ডা হয়। তিনি দাবি করেন, জেলার অন্য কোনো হাসপাতাল তার প্রতিষ্ঠানের মতো নিয়ম মেনে পরিচালিত হয় না।

অন্যদিকে, যমুনা জেনারেল হাসপাতালেরও দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন করা হয়নি। পরিদর্শনের সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক ও লেবার রুম পাওয়া যায়নি। এছাড়া তিনটি প্রতিষ্ঠানের প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন ধরনের অনিয়ম ধরা পড়ে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, “মানিকগঞ্জে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আজ তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]