কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

2026-07-23T13:58:58+00:00
2026-07-23T13:58:58+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নাসির উদ্দিন পাটোয়ারী
বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১:৫৮ পিএম 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেছেন, দেশের ৭০ শতাংশ মানুষের গণভোটের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম শহরে ‘দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রা’ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা এনসিপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “২০২৪ সালের আন্দোলনে জীবন দেওয়া মানুষদের হত্যার সঙ্গে জড়িতদের অর্থের বিনিময়ে ছাড়িয়ে নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। খুনিদের রক্ষার জন্য তারা ট্রাইব্যুনালে নিজেদের পছন্দের লোক বসিয়েছে। ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি মসজিদ কমিটিও তারা দখলে নিয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা বলেছিলাম, আবু সাইদের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। কিন্তু তারা আবু সাইদের স্বপ্নকে ভঙ্গ করেছে।”

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “দেশের ৭০ শতাংশ মানুষের গণভোটের দাবির বিরুদ্ধে গিয়ে তারা শেখ হাসিনার সংবিধান, মুজিববাদী সংবিধান এবং ভারতীয় স্বার্থ বাস্তবায়নে কাজ করছে। ২০০ আসন পেয়ে বিএনপির পাখনা গজিয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার না হলে সেই পাখনা ভেঙে মাটিতে পড়বে।”

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে উন্নয়ন বাজেট ঢাকা থেকে বগুড়া পর্যন্ত গেলেও রংপুর বিভাগে যথাযথভাবে পৌঁছায় না।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “এই দুর্দশাগ্রস্ত জেলাকে গড়ে তুলতে চাই। আওয়ামী লীগের আমলে বাজেট বগুড়া পার হতো না। এখন বিএনপির আমলে বাজেট ঢাকা থেকে বগুড়া আসে, কিন্তু রংপুরে আসে না; কুড়িগ্রাম তো আরও দূরের কথা।”

তিনি আরও অভিযোগ করেন, “সীমান্তবর্তী জেলাগুলোতে পরিকল্পিতভাবে মাদক ছড়িয়ে দেওয়া হচ্ছে। ক্ষমতাসীন দলের অনেক নেতা দিনে মাদকের বিরুদ্ধে কথা বললেও রাতে মাদকের ব্যবসা থেকে লাভের অংশ নেন।”

সমাবেশে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, “বিএনপিও ২০২৪ সালের আগে রাষ্ট্র সংস্কারের কথা বলেছিল। কিন্তু ক্ষমতায় আসার পর তারা আর সংস্কার চায় না। আগে যেভাবে শেখ হাসিনা দেশ পরিচালনা করেছিলেন, তারাও সেই একই সুবিধা নিতে চায়।”

এ সময় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।

জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে শহরের কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্বর থেকে ‘দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রা’ শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]