দেশবার্তা ডেস্ক

বিনোদন

2026-07-23T16:58:32+00:00
2026-07-23T16:58:32+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
ঢাকায় পৌঁছেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৪:৫৮ পিএম 
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বহুল প্রতীক্ষিত কনসার্টে অংশ নিতে তার এই সফর ঘিরে ইতোমধ্যে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে রাজধানীতে পৌঁছান তিনি। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীর মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক কনসার্ট।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্ট বাতিল বা স্থগিত হওয়ার বিষয়ে যে গুঞ্জন ছড়িয়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন। নির্ধারিত সূচি অনুযায়ী ২৪ জুলাই রাতেই অনুষ্ঠিত হবে এই সংগীত আয়োজন।

আয়োজকদের আশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো সংগীতপ্রেমীর উপস্থিতিতে আতিফ আসলামের এই কনসার্টটি বছরের অন্যতম বড় সংগীত আয়োজনে পরিণত হবে।

পাকিস্তানের এই জনপ্রিয় গায়ক শুধু নিজ দেশেই নয়, ভারত ও বাংলাদেশেও সমান জনপ্রিয়। বলিউডের অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে উপমহাদেশের সংগীতপ্রেমীদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]