সিলেট অফিস

সারাদেশ

2026-07-23T18:05:06+00:00
2026-07-23T18:05:06+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
যুক্তরাজ্যে সাগরে সিলেট বিএনপি নেতার স্ত্রী-কন্যার মৃত্যু
সিলেট অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৬:০৫ পিএম 
শিশুকে উদ্ধার করতে গিয়ে যুক্তরাজ্যের সমুদ্রে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন সিলেটি বংশোদ্ভূত এক ব্রিটিশ-বাংলাদেশি নারী ও তাঁর ১৫ বছর বয়সী কন্যা। গ্রীষ্মকালীন ছুটি কাটাতে কলচেস্টারের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় পরিবারটি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্যসচিব খসরুজ্জামান খসরু গণমাধ্যমকে এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- যুক্তরাজ্য যুবদল নেতা ডা. মনসুর রহমানের স্ত্রী এবং তাঁদের ১৫ বছর বয়সী মেয়ে। নিহত নারী সিলেটের ছাতক উপজেলার বাসিন্দা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমানের কন্যা। তাঁর স্বামী ডা. মনসুর রহমান সিলেটের বিশিষ্ট বিএনপি নেতা শেখ মখন মিয়ার সন্তান।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা লন্ডনের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে একসঙ্গে অবকাশযাপন করছিলেন। এ সময় হঠাৎ প্রবল স্রোতের টানে পরিবারের একটি শিশু সমুদ্রে ভেসে যেতে শুরু করে। শিশুটিকে উদ্ধারের জন্য সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেন মা ও তাঁর কিশোরী মেয়ে। তাঁদের সাহসী চেষ্টায় শিশুটি প্রাণে বেঁচে গেলেও উত্তাল জোয়ারের তীব্র স্রোতে তলিয়ে যান মা ও মেয়ে। পরে তাঁদের দুজনেরই মৃত্যু হয়। 

এদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত পরিবারের আরও কয়েকজন সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারযোগে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামে যুক্তরাজ্যের জরুরি সেবা সংস্থাগুলো। 

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]