চট্টগ্রাম অফিস

সারাদেশ

2026-07-23T18:39:54+00:00
2026-07-23T18:39:54+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
চট্টগ্রাম বন্দরের ৬ কার্গো বার্থে অপারেটর নিয়োগের অনুমোদন
চট্টগ্রাম অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৬:৩৯ পিএম 
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এলাকার ছয়টি কার্গো বার্থে আগামী পাঁচ বছরের জন্য বার্থ অপারেটর নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এ লক্ষ্যে ছয়টি প্রতিষ্ঠানকে অপারেটর হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে বাস্তবায়নের জন্য মোট ২৬৪ কোটি ৫ লাখ ২৯ হাজার ৭০০ টাকা ব্যয়ের ক্রয় প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। প্রকল্পের অর্থ সরকারি তহবিল থেকে বহন করা হবে।

বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের ছয়টি কার্গো বার্থে দায়িত্ব পালনকারী অপারেটরদের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে অপারেটর নিয়োগের জন্য ‘একধাপ দুই খাম’ পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। ছয়টি লটের বিপরীতে মোট ১২টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়।

কারিগরি মূল্যায়নে ১১টি প্রস্তাব গ্রহণযোগ্য বিবেচিত হয়। পরে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা ও যোগ্য বিবেচিত ছয়টি প্রতিষ্ঠানকে আগামী পাঁচ বছরের জন্য অপারেটর হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠান ও বরাদ্দ:

বার্থ-২: মেসার্স রুহুল আমিন অ্যান্ড ব্রাদার্স — ৪৪ কোটি ২ লাখ ৩২ হাজার টাকা
বার্থ-৩: এ. ডব্লিউ. খান অ্যান্ড কোম্পানি লিমিটেড — ৪৩ কোটি ৯৯ লাখ ৪৯ হাজার ১০০ টাকা
বার্থ-৪: ইউনাইটেড ট্রেডিং কোম্পানি — ৪৪ কোটি ১ লাখ ৪ হাজার ২০০ টাকা
বার্থ-৫: মেসার্স কসমস এন্টারপ্রাইজ — ৪৪ কোটি ৩২ হাজার টাকা
বার্থ-৭: মেসার্স ফোর জুয়েল স্টিভিডোরিং সিন্ডিকেট লিমিটেড — ৪৪ কোটি ২৪ হাজার টাকা
বার্থ-৮: মেসার্স পঞ্চরাগ উদয়ন সংস্থা লিমিটেড — ৪৪ কোটি ১ লাখ ৮৮ হাজার ৪০০ টাকা

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]