হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

2026-07-23T18:44:15+00:00
2026-07-23T19:08:56+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
হোমনায় আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন ইউএনও, দিলেন আর্থিক সহায়তা
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৬:৪৪ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ৭:০৮ পিএম
কুমিল্লার হোমনায় দেওয়াল ধসে আহত রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলাম। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি আহত শিক্ষার্থী নুসরাত জাহান, তানিশা ও ইশানার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। প্রশাসনের পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য দশ হাজার টাকা করে ত্রিশ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

পরিদর্শন শেষে ইউএনও মো. শহিদুল ইসলাম বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিয়ে সহযোগিতা করেছি। তবে তাদের দ্রুত সুস্থতা ও ক্লাসে ফেরার প্রত্যাশা ব্যক্ত করে তাদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে সুদৃষ্টি থাকবে বলে জানান।

উল্লেখ্য, গত ২০ জুলাই তারিখে স্বুল ছুটির পর রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার সময় একটি পুরোনো বাড়ির সীমানা দেওয়াল ধসে এই তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছিল।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]