বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সারাদেশ

2026-07-24T16:06:02+00:00
2026-07-24T17:49:46+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলে র‍্যাগিংয়ের অভিযোগ ছাত্রদল নেত্রীর বিরুদ্ধে
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:০৬ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ৫:৪৯ পিএম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হলে এক শিক্ষার্থীকে র‍্যাগিং ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেত্রীর বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত নোশীন মাইশা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি। ভুক্তভোগী সুমাইয়া একই বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নোশীন মাইশা ফোনে বলেন, এ বিষয়টি সম্পূর্ণ ছাত্রীহলের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।

অন্যদিকে, ভুক্তভোগী শিক্ষার্থী সুমাইয়া বলেন, আমি খুব মানসিক চাপে আছি। এ বিষয়ে এখন কিছু বলতে পারব না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সংগীত বিভাগের চেয়ারম্যান দেবশ্রী দোলনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুরো ঘটনাটি উভয় পক্ষের কাছ থেকে শুনেছি। এটি ছাত্রীহলের একটি অভ্যন্তরীণ বিষয়। মেয়েদের হলে কখনো কখনো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যা কোনোভাবেই কাম্য নয়।

শারীরিক নির্যাতনের অভিযোগের সত্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মারধরের বিষয়টি পুরোপুরি অস্বীকার করার সুযোগ নেই। এ ধরনের ঘটনার সত্যতা রয়েছে। প্রশাসন উভয় পক্ষকে তাদের অভিযোগ লিখিতভাবে প্রক্টরিয়াল বডির কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। 

প্রশাসন জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]