সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

2026-07-24T19:27:43+00:00
2026-07-24T19:27:43+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো স্মৃতি দাবা টুর্নামেন্ট উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৭:২৭ পিএম 
উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘আরাফাত রহমান কোকো স্মৃতি দাবা টুর্নামেন্ট-২০২৬’।

শুক্রবার (২৪ জুলাই) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোর্ডে প্রথম চাল দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাউসার আজিজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া সম্পাদক আবু জাহিদ ডাবলু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। দাবা একটি বুদ্ধিদীপ্ত ও মননশীল খেলা, যা তরুণ প্রজন্মকে মাদকসহ নানা সামাজিক অপরাধ থেকে দূরে রেখে ইতিবাচক পথে পরিচালিত করতে সহায়তা করে। নিয়মিত এ ধরনের আয়োজনের মাধ্যমে জেলা থেকে জাতীয় মানের দাবাড়ু তৈরি করা সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও ইউনাইটেড চেস ক্লাবের সভাপতি তৌকির আহমেদ। এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠক, সাংবাদিক এবং জেলার বিভিন্ন স্থান থেকে আসা দাবাড়ুরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ২৪ ও ২৫ জুলাই অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। ২৫ জুলাই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]