গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

2026-07-24T20:14:42+00:00
2026-07-24T20:14:42+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
পেয়ারা খাওয়ার প্রলোভন দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:১৪ পিএম 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চার বছরের এক শিশুকে পেয়ারা খাওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত জিহাদ মন্ডল (২০) পলাতক রয়েছে।

খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শিশুটি বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া গজিয়াপাড়া গ্রামের মুছা মন্ডলের ছেলে জিহাদ মন্ডল বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশীর চার বছরের শিশুকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নেয়। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।

এদিকে স্বজনরা শিশুটিকে খোঁজাখুঁজির একপর্যায়ে জিহাদের ঘর থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে। খবর পেয়ে রাতেই গোবিন্দগঞ্জ থানার এসআই আহসান হাবীবের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, “এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]