দেশবার্তা ডেস্ক

সারাদেশ

2026-07-24T20:29:44+00:00
2026-07-25T17:14:14+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মতিঝিলে মেট্রো স্টেশনের নিচ থেকে বিস্ফোরক উদ্ধার
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:২৯ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ৫:১৪ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ একাধিক বস্তু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে গিয়ে এর মধ্যে দুইটি বস্তু নিষ্ক্রিয় করেছে।

এ সময় বিকট বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযান শেষ না হওয়ায় ঘটনাস্থল ঘিরে রেখে তল্লাশি ও আলামত সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৪ জুলাই) রাত সোয়া ৮টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম। 

তিনি বলেন, এখন পর্যন্ত বোমা সদৃশ দুইটি বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে। রাত ৭টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার সংবাদ পেয়ে থানা পুলিশ ও সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায়। এখনও সেখানে বোমা নিষ্ক্রিয় করার কাজ চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, সন্ধ্যার পর কে বা কারা মেট্রোরেল স্টেশনের নিচে এসব বোমা সদৃশ বস্তু রেখে যায়। পরে খবর পেয়ে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করার অভিযান শুরু করে। 

প্রাথমিকভাবে এগুলো কী ধরনের বিস্ফোরক বা ককটেল ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিষ্ক্রিয় করা দুইটি বোমা সদৃশ বস্তুর ভেতরে ডিটোনেটর এবং শক্তিশালী বিস্ফোরক উপাদান পাওয়া গেছে।

ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করছেন তদন্ত সংশ্লিষ্টরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, ঘটনার প্রকৃত কারণ এবং কারা এসব বিস্ফোরক সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]