বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

2026-07-25T13:46:08+00:00
2026-07-25T13:46:08+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:৪৬ পিএম 
বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ এলাকার বাসিন্দা ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

এ ঘটনায় জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং আইনজীবী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাগেরহাট শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। 

এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী, সহকর্মী আইনজীবী ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে আসে। তারা এ ঘটনাকে একটি নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নেতারা বলেন, একজন আইনজীবীকে এভাবে প্রকাশ্যে হত্যা অত্যন্ত উদ্বেগজনক। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। 

এদিকে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর বলেন, এমন নির্মম হত্যাকাণ্ডে তারা আতঙ্কিত। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। 

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল আরেফিন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ উদ্ধার করে ময়নার অন্তর জন্য ২৫০ শয্যা হাসপাতালে রাখা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]