রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সারাদেশ

2026-07-25T13:57:07+00:00
2026-07-25T13:57:07+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
র‍্যাগিংয়ের অভিযোগে অভিযুক্ত নেত্রীকে বহিষ্কার করল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:৫৭ পিএম 
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হলে এক শিক্ষার্থীকে র‍্যাগিং ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগের পর অভিযুক্ত সহ-সভাপতি নোশীন মাইশাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সংগঠনের প্যাডে দপ্তর সম্পাদক মো. মেহেদী বিন হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি নোশীন মাইশাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সকল নেতা-কর্মীকে তার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”

এর আগে, বুধবার (২৩ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হলে ম্যানেজমেন্ট বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী সুমাইয়াকে র‍্যাগিং ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি নোশীন মাইশার বিরুদ্ধে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রদলের কেন্দ্রীয় নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা অভিযুক্ত নেত্রীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত এখনো চলমান রয়েছে। তদন্ত শেষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]