ফেনী জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি)। জেলা আহ্বায়ক মীর মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব সৈয়দ আবদুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল এবং যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঞা, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, ড্যাবের ফেনী জেলা দপ্তর সম্পাদক ডা. কামরুজ্জামান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ এবং ফেনী জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মিজানুর রহমান। এছাড়া জাসাস ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন রুয়েছ একটি প্রবন্ধ উপস্থাপন করেন। পরে আলোচনা সভা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি/আরএইচ