সিলেট অফিস

সারাদেশ

2026-07-25T15:58:09+00:00
2026-07-25T15:58:09+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্যমন্ত্রী
সিলেট অফিস
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৩:৫৮ পিএম 
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য নারীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সরকার নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার প্রসারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

শুক্রবার (২৪ জুলাই) সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়ন কর্মসূচির অধীনে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সংসারে অর্থের প্রয়োজন সবারই রয়েছে। বিশেষ করে সন্তানরা মায়ের কাছেই বেশি আবদার করে। তাই পরিবারে পুরুষের পাশাপাশি নারীদেরও সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা নিশ্চিত করতে সরকার মা-বোনদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বাড়ির আঙিনায় অ্যাকুয়াপনিক্স পদ্ধতিতে মাছ ও সবজি চাষের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে চাষাবাদের জন্য সরকারি প্রণোদনারও ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সে কারণে এসএসসি ও এইচএসসি পর্যায়ে নির্দিষ্ট বিষয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সময় তিনি সিলেট সদরের শিক্ষার্থীদের কম্পিউটার, ড্রাইভিংসহ বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে একটি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিআই) নির্মাণের প্রতিশ্রুতি দেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শুষ্ক মৌসুমেও কৃষিজমিতে চাষাবাদ নিশ্চিত করতে খাল খনন কার্যক্রম আরও ত্বরান্বিত করতে হবে। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে কোনো কৃষিজমি অনাবাদি রাখা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত বিশেষ অতিথির বক্তব্য দেন। এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে মন্ত্রী নগরীর লাক্কাতুরা চা-বাগানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। পরে বিকেলে তিনি উল্টো রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]