আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

2026-07-25T17:19:41+00:00
2026-07-26T13:50:26+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
সৌদির বিমানঘাঁটি ও তেল স্থাপনায় ইয়েমেনের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:১৯ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ১:৫০ পিএম
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের ‘কিং খালিদ’ বিমানঘাঁটি ও জিজান অঞ্চলের তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসার আল্লাহ (হুথি)। দেশটিতে সৌদি আরবের সাম্প্রতিক সামরিক হামলা এবং চলমান অবরোধের প্রতিশোধ হিসেবে এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভোরে ইয়েমেনে তৈরি একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের খামিস মুশাইত শহরের কাছে অবস্থিত কিং খালিদ বিমানঘাঁটিতে আঘাত হানে। রাজধানী রিয়াদ থেকে শহরটির দূরত্ব প্রায় ৮৮৪ কিলোমিটার।

এর কিছুক্ষণ আগে সৌদি রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘সৌদি আরামকো’র জিজান অঞ্চলের একটি তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনি বাহিনী। 

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলার পর জিজানের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এছাড়া সৌদি আরবের বন্দরনগরী ইয়ানবুতেও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে ইয়েমেনি বাহিনী এই হামলা চালায়। এর ঠিক আগেই পশ্চিম ইয়েমেনের আল-হুদাইদার একটি স্থাপনা ও কামরান দ্বীপে একাধিক সামরিক হামলা চালিয়েছিল সৌদি আরব। 

আনসার আল্লাহ সংগঠনের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি যুদ্ধবিমানগুলোকে ইয়েমেনের আকাশসীমা ছেড়ে যেতে বাধ্য করেছে।

এ হামলার প্রেক্ষাপটে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব যে সামরিক আগ্রাসন ও অপরাধমূলক পদক্ষেপ শুরু করেছে, এর পরিণতি ও দায় রিয়াদকেই বহন করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ইয়েমেনের ওপর দীর্ঘদিনের অন্যায় অবরোধ প্রত্যাহারের তোয়াক্কা না করে সামরিক পথ বেছে নিয়ে বড় ভুল করেছে সৌদি শাসকগোষ্ঠী, যার জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। আল-হুদাইদায় হামলার মাধ্যমে সংঘাতের ধরন বদলে গেছে এবং এখন থেকে প্রতিটি উত্তেজনার জবাব আরও কঠোর উত্তেজনার মাধ্যমেই দেওয়া হবে।

একই সুর তুলে হুথি রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য হাজেম আল-আসাদ বলেন, বন্দরের জবাবে বন্দর, বিমানবন্দরের জবাবে বিমানবন্দর—এখন থেকে প্রতিটি হামলার জবাব হবে তার চেয়েও বড় উত্তেজনার মাধ্যমে।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে অভিযান চালায় ইয়েমেনি বাহিনী। চলতি মাসের শুরুতেই সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছিল সংস্থাটি। ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তখন সতর্ক করে জানান, সৌদির যেকোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]