মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-07-25T19:28:48+00:00
2026-07-25T19:28:48+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মানিকগঞ্জে নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৭:২৮ পিএম 
মানিকগঞ্জের পদ্মা, যমুনাসহ সকল নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে জেলার হরিরামপুর উপজেলায় ধুলশুড়া এলাকার পদ্মাপারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাল্কহেড ড্রেজার ব্যবসায়ী সুরুজ খান। এতে বক্তব্য দেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মারফত আলী মিয়াজীসহ কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের নেতারা।

বক্তারা অভিযোগ করেন, বিআইডব্লিউটিএর টোল, ট্যাক্স ও চ্যানেল চার্জের নামে অতিরিক্ত অর্থ আদায়ের কারণে নৌযান মালিক ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতির ঘটনাও বেড়েছে। নৌযানের সনদপত্র তদারকির নামে প্রশাসনের পক্ষ থেকে মিথ্যা মামলা ও অযথা হয়রানিও বন্ধের দাবি জানান তারা।

অবিলম্বে এসব অনিয়ম ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]