সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

2026-07-26T14:16:11+00:00
2026-07-26T14:16:11+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
এমপি নজরুলের বিয়ে ঘিরে নতুন বিতর্ক
সাতক্ষীরার সেই কাজীর বিরুদ্ধে ভুয়া নিবন্ধনের অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ২:১৬ পিএম 
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বিবাহ নিবন্ধক (কাজী) মো. বাকী বিল্লাহর বিরুদ্ধে একাধিক ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ উঠেছে। সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের নিবন্ধনকে কেন্দ্র করে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি একটি ব্যক্তিগত ভিডিও প্রকাশিত হলে তিনি দাবি করেন, ভিডিওটি তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বৈধ বৈবাহিক সম্পর্কের। পরে ২০২৬ সালের ১৭ জুন তারিখের একটি কাবিননামাও প্রকাশ্যে আসে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে গাবুরা ইউনিয়নের কাজী মো. বাকী বিল্লাহ দাবি করেন, বর-কনে ও সাক্ষীদের উপস্থিতিতে তিনি আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই ওই বিয়ের নিবন্ধন সম্পন্ন করেছেন।

তবে স্থানীয়দের একাংশের অভিযোগ, ওই কাবিননামাসহ অতীতেও তিনি কয়েকটি বিতর্কিত ও ভুয়া বিবাহ নিবন্ধন করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি তদন্ত প্রতিবেদন বা আদালতের সিদ্ধান্ত প্রকাশিত হয়নি।

এমপি নজরুল ইসলামের বিয়ের কাবিননামা নিয়ে আলোচনা শুরু হওয়ার পর কাজী মো. বাকী বিল্লাহর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তিনি আত্মগোপনে রয়েছেন—এমন দাবি স্থানীয়ভাবে প্রচারিত হলেও এর স্বাধীন বা নিরপেক্ষ সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে গাবুরা ইউনিয়নের এই বিবাহ নিবন্ধকের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]