মাগুরা প্রতিনিধি

সারাদেশ

2026-07-26T15:01:48+00:00
2026-07-26T15:01:48+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৩:০১ পিএম 
খেলাধুলার মানোন্নয়ন এবং পুলিশ-জনতার সম্প্রীতি জোরদারের লক্ষ্যে মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে শত্রুজিতপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল ম্যাচে জেলা পুলিশ ফুটবল একাদশ মুখোমুখি হয় শত্রুজিতপুর ইউনিয়ন ফুটবল একাদশের।

খেলার প্রথমার্ধে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে ম্যাচ। প্রথমার্ধের ২৪ মিনিটে শত্রুজিতপুর ইউনিয়ন ফুটবল দলের খেলোয়াড় মিরাজ প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৩১ মিনিটে তিনি আরও একটি গোল করে দলের ব্যবধান ২-০ করেন। প্রথমার্ধের শেষদিকে মাগুরা জেলা পুলিশ ফুটবল দল একটি পেনাল্টি থেকে গোল শোধ করে ব্যবধান কমায়।

দ্বিতীয়ার্ধে উভয় দল বেশ কয়েকটি আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি। নির্ধারিত সময় শেষে শত্রুজিতপুর ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলে জেলা পুলিশ ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্ডার খায়রুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

খেলায় শত্রুজিতপুর ইউনিয়ন ফুটবল দলের মিরাজ ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন।

আয়োজকরা জানান, জেলার চার উপজেলায় পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি এবং দ্বন্দ্ব-সংঘাত ও মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে জেলা পুলিশ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন অব্যাহত থাকবে। তাদের আশা, এসব উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে পুলিশের মানবিক কর্মকাণ্ড আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]