বিনোদন ডেস্ক

বিনোদন

2026-07-26T15:03:42+00:00
2026-07-26T15:03:42+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
ইমরান হাশমির নায়িকা হওয়ার স্বপ্ন তিশার
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৩:০৩ পিএম 
বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির সঙ্গে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের ছোট পর্দার পরিচিত মুখ তাসনুভা তিশা। ‘সিরিয়াল কিসার’ খ্যাত এই তারকা অভিনেতার অভিনয়নৈপুণ্য ও পর্দায় রোমান্টিক উপস্থিতির প্রতি নিজের বিশেষ ভালোবাসার কথা জানিয়েছেন তিনি। 

ভবিষ্যতে সুযোগ মিললে বলিউডের এই অভিনেতার বিপরীতে পর্দা ভাগ করে নিতে চান বলে জানান এই অভিনেত্রী।

সম্প্রতি একটি সেলিব্রিটি টক শোতে অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজের কাজের অভিজ্ঞতা, ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন তিশা। সেখানে উপস্থাপক জানতে চান, বলিউডের কোনো অভিনেতার সঙ্গে অভিনয় করার স্বপ্ন আছে কি না।

প্রশ্নের উত্তরে কোনো দ্বিধা না রেখে তিশা বলেন, ‘আমি ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই। অভিনয় ও রোমান্টিক দৃশ্যে তিনি যেভাবে আবেগ প্রকাশ করেন, তা সত্যিই প্রশংসনীয়। পর্দায় তার অভিনয় এতটাই সাবলীল যে মনে হয় সবকিছু বাস্তবেই ঘটছে।’

অনুষ্ঠানে ক্যারিয়ারের পাশাপাশি নিজের শৈশবের এক অজানা স্বপ্নের গল্পও শোনান তিশা। 

তিনি জানান, ছোটবেলায় বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রচণ্ড ইচ্ছা ছিল তার। তবে তার সেই স্বপ্ন নিয়ে প্রায়ই পরিবারের সদস্যরা, বিশেষ করে তার বাবা মজা করতেন।

তিশা জানান, তখন তিনি ছিলেন বেশ ছিপছিপে গড়নের। বিষয়টি নিয়ে হাস্যরস করে বাবা বলতেন, ‘আর্মির ভারী বন্দুক তো তুমি উঁচুই করতে পারবে না!’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]