গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

2026-07-26T15:39:54+00:00
2026-07-26T15:39:54+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
গাইবান্ধায় পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন শুরু
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৩:৩৯ পিএম 
"লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন কার্যক্রম শুরু হয়েছে। 

রোববার (২৬ জুলাই) পূবালী ব্যাংক পিএলসির পার্ক রোড শাখার উদ্যোগে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও বগুড়া অঞ্চলপ্রধান এ এস এম রায়হান শামীম এবং বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক দেওয়ান মো. মশিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির পার্ক রোড, গাইবান্ধা শাখার ব্যবস্থাপক এ বি এম মিজানুর রহমান।

বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতে ‘এক দেশ, এক কিউআর কোড’ একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে গাইবান্ধাকে ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ ক্যাশলেস জোনে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে পূবালী ব্যাংক। বাংলা কিউআরের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতারা নগদ অর্থ ছাড়াই নিরাপদ, দ্রুত ও সহজ উপায়ে মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে লেনদেন সম্পন্ন করতে পারবেন।

অনুষ্ঠানে স্থানীয় ভোগ্যপণ্য উৎপাদনকারী ইসলাম ফ্লাওয়ার মিল, দুলু অ্যান্ড সন্স এবং বুটিকস জোন-এর স্টলে বাংলা কিউআরের মাধ্যমে কেনাকাটার প্রক্রিয়া হাতে-কলমে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠান শেষে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সর্বস্তরের মানুষের মধ্যে ক্যাশলেস লেনদেনের সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর পার্ক সড়ক প্রদক্ষিণ করে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের বার্তা ছড়িয়ে দেয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]