নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-07-26T17:50:47+00:00
2026-07-26T17:50:47+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়তে বদ্ধপরিকর: জেলা প্রশাসক
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৫:৫০ পিএম 
দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার প্রত্যয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি এবং পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকসহ উপস্থিত অতিথিরা প্রতীকী ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক রায়হান মো. রায়হান কবির বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ লক্ষ্যে প্রতি শনিবার সরকারি দপ্তর, উপজেলা প্রশাসন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, পরিচ্ছন্ন নগর গড়ার এ উদ্যোগকে আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের ছয়টি জেলায় এ কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্বাচন করা হয়েছে, যার মধ্যে নারায়ণগঞ্জ অন্যতম। নিজেদের বসবাস, কর্মস্থল ও খেলাধুলার স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে একটি স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

জেলা প্রশাসক আরও জানান, সদর উপজেলার ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি পুরো জেলায় ৫০ সদস্যের একটি স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে, যারা শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করবে। এছাড়া বাজারগুলোতে পৃথক কমিটি গঠন করে নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, “সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ উদ্যোগে সহযোগিতা করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন, সুন্দর ও জনগণের বাসযোগ্য একটি নারায়ণগঞ্জ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহামুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) ইব্রাহিম হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমদ, বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]