বিনোদন ডেস্ক

বিনোদন

2026-07-26T18:49:15+00:00
2026-07-26T18:49:15+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
কল্পনাও করিনি, এই বিদায়টা এত দীর্ঘ হবে: ডলি সায়ন্তনী
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৪৯ পিএম 
কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। ছবি: ফেসবুক থেকে
মেয়ের সুসংহত ভবিষ্যৎ ও পড়াশোনার টানে দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। প্রবাসজীবনের দেড় বছর পূর্তিতে নিজের জীবনের নানা ঘাত-প্রতিঘাত, বিশ্বাসভঙ্গের বেদনা এবং মাতৃভূমিতে ফেরার আকুলতার কথা ভক্তদের সামনে তুলে ধরেছেন এই সংগীত তারকা।

সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন বার্তায় ডলি সায়ন্তনী লেখেন, ২০২৫ সালের এই দিনটায় যেদিন নিজের প্রিয় বাংলাদেশ ছেড়ে বিদেশের পথে রওনা দিয়েছিলাম, তখন কল্পনাও করিনি এই বিদায়টা এত দীর্ঘ হবে। ভাবিনি, বাস্তবতা মানুষকে এত কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যায়। 
তবে সব পরিস্থিতির মধ্যেও স্রষ্টার ওপর আস্থা রেখে তিনি জানান, পরিবার ও ভক্তদের ভালোবাসাই তাকে প্রতিদিন সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি দিচ্ছে।

দীর্ঘ ক্যারিয়ারের পথচলার কথা উল্লেখ করে তিনি আরও জানান, জীবনে তিনি কখনো কারও ক্ষতি চাননি, বরং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। বিনিময়ে বহুবার কষ্ট পাওয়া কিংবা বিশ্বাসভঙ্গের শিকার হলেও স্রষ্টা তাকে কখনো নিরাশ করেননি। প্রবাসে অবস্থানের মূল কারণ ব্যাখ্যা করে ভক্তদের কাছে নিজের ও মেয়ের জন্য দোয়া চেয়েছেন এই গায়িকা।

দেশের প্রতি গভীর টানের কথা প্রকাশ করতে গিয়ে ডলি লেখেন, মাঝে মাঝে দেশের জন্য মনটা এমনভাবে কাঁদে, যা ভাষায় প্রকাশ করা যায় না। এখন যখন কেউ বাংলাদেশ থেকে এসে দেখা করে, মনে হয় যেন একটু বাংলাদেশের গন্ধ, একটু বাংলাদেশের মাটি, একটু নিজের মানুষকে ছুঁয়ে দেখলাম।

দেশ ছেড়ে দূরে থাকা সব প্রবাসীর প্রতি সমবেদনা জানিয়ে এই কণ্ঠশিল্পী আশা প্রকাশ করেন, দূরত্বের কারণে জন্মভূমির প্রতি ভালোবাসা কখনো কমে না। 

বার্তা শেষে তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সব প্রবাসী যেন সুস্থ-সুন্দরভাবে স্বজনদের কাছে ফিরতে পারেন- সেই প্রার্থনাই করেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]