বিনোদন ডেস্ক

বিনোদন

2026-07-26T20:43:36+00:00
2026-07-26T20:43:36+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
মানবতাবিরোধী অপরাধের তালিকায় নাম, যা বললেন হিরো আলম
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৮:৪৩ পিএম 
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ ও উসকানির অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা ২৮ জনের তালিকায় নাম আসায় তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। 

এ অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে আইনি প্রক্রিয়ায় মোকাবিলার ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (২৬ জুলাই) দুপুরে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ (এসডিএফ) নামে একটি সংগঠনের পক্ষ থেকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে ওই অভিযোগ জমা দেওয়া হয়। খবরটি প্রকাশ্যে আসার পর গণমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার করেন হিরো আলম।

প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হিরো আলম বলেন, জুলাই আন্দোলনের সময় আমি কোথায় ছিলাম, কী করেছি এবং কোন কোন স্থানে উপস্থিত ছিলাম- সেসবের প্রতিটি ঘটনার ভিডিও ফুটেজ, ছবি ও প্রমাণ আমার কাছে আছে। আমার বিরুদ্ধে কেউ মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনলে কিংবা বিকৃত ফুটেজ ছড়িয়ে আমাকে জড়ানোর চেষ্টা করলে আমি তা আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করব।

নিজের কাছে থাকা সব তথ্য-প্রমাণ প্রয়োজনে কর্তৃপক্ষের কাছে দাখিল করতে প্রস্তুত জানিয়ে তিনি আরও বলেন, আশা করি কেউ ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। এমন অপচেষ্টা করা হলে আমি আইনগত অধিকার প্রয়োগ করে যথাযথ ব্যবস্থা নেব।

উল্লেখ্য, রাষ্ট্র সংলাপ ফোরামের দেওয়া ওই অভিযোগে হিরো আলম ছাড়াও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, জায়েদ খান, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহিসহ সাংস্কৃতিক অঙ্গনের একাধিক তারকা ও তিন সাংবাদিকের নাম রয়েছে। 

সংগঠনটির দাবি, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যায় প্ররোচনা ও উসকানির সঙ্গে এসব ব্যক্তিরা জড়িত ছিলেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]