রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

2026-07-27T15:46:19+00:00
2026-07-27T15:46:19+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
১১ আগস্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:৪৬ পিএম 
রাঙামাটির কাপ্তাই হ্রদে আগামী ১১ আগস্ট থেকে মাছ আহরণ শুরু হবে। সোমবার (২৭ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ ও বাজারজাতকরণ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে চলতি বছরের ৩১ জুলাই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা থাকলেও মাছের প্রাকৃতিক প্রজনন আশানুরূপ না হওয়ায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে। ফলে আগামী ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি শাখার ব্যবস্থাপক কমান্ডার (নৌবাহিনী) মো. ফয়েজ আল করিম।

মাছের প্রাকৃতিক প্রজনন ও নিরাপদ বংশবৃদ্ধি নিশ্চিত করতে গত ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল।

রাঙামাটির মৎস্য ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান বলেন, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি এবং মাছের বংশবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দীর্ঘমেয়াদে সরকার, মৎস্যজীবী এবং মৎস্য ব্যবসায়ী—সকলেই উপকৃত হবেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]