টেকনাফ প্রতিনিধি

সারাদেশ

2026-07-27T16:54:14+00:00
2026-07-27T16:54:14+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:৫৪ পিএম 
কক্সবাজারের টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের সম্ভাব্য স্থান এবং অপহরণপ্রবণ এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

সোমবার (২৭ জুলাই) সকালে তিনি সরেজমিনে সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ ফাঁড়ি স্থাপনের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাঈদ, উপজেলা প্রকৌশলী আলাউদ্দিন, প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমানসহ প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং অপহরণপ্রবণ এলাকায় জননিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]