টেকনাফ প্রতিনিধি

সারাদেশ

2026-07-28T14:07:13+00:00
2026-07-28T14:07:13+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ১
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ২:০৭ পিএম 
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে একটি প্রাইভেটকারের সামনের বাম্পারের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে পাচারকালে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়িচালক মো. সাইফুল ইসলাম খোকনকে (৩৬) আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা।

মঙ্গলবার (২৮ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় গাড়ির সামনের বাম্পারের ভেতরে কালো পলিথিনে মোড়ানো ১৬টি প্যাকেটে লুকিয়ে রাখা ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক সাইফুল ইসলাম খোকন কক্সবাজার সদর উপজেলার পরানিপাড়া, পিএমখালী এলাকার বাসিন্দা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকের মূল সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]