সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

2026-07-28T14:37:50+00:00
2026-07-28T14:37:50+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৪
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ২:৩৭ পিএম 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে সজোরে ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলেই মাহে আলম (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহে আলম পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তিনি সোনারগাঁয়ের সোনাখালী এলাকার বাবরকপুর গ্রামে ভাড়া বাসায় থাকতেন। তাঁর বাড়ি ভোলা জেলায়।

আহত চারজন হলেন- বাবরকপুর এলাকার মো. শহিদ, সোনাখালী এলাকার মো. আলিনুর, সোনা গাজী এলাকার মো. টিকা খান এবং সোনাখালী এলাকার মো. সুরুজ মিয়া।

জানা গেছে, মহাসড়কের সোনাখালী এলাকায় ঢাকামুখী একটি মালবাহী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পথচারী মাহে আলম। পরে আশপাশের লোকজন এসে অটোরিকশার ভেতরে থাকা চার যাত্রীকে উদ্ধার করে স্থানীয় বারাকা হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে হাইওয়ে ও থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]