চট্টগ্রাম অফিস

সারাদেশ

2026-07-28T17:56:51+00:00
2026-07-28T17:56:51+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
চার রাত বন্ধ থাকবে কর্ণফুলী টানেলের এক টিউব
চট্টগ্রাম অফিস
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:৫৬ পিএম 
নিয়মিত রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী চার রাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (কর্ণফুলী) টানেলে নিয়ন্ত্রিতভাবে যানবাহন চলাচল করবে। এ সময় টানেলের যেকোনো একটি টিউব বন্ধ রেখে অন্য টিউবটি দিয়ে দ্বিমুখী যান চলাচল সচল রাখা হবে। ফলে চলাচলের সুবিধার্থে প্রয়োজনে উভয় প্রান্তে যানবাহন ৫ থেকে ১০ মিনিট আটকে রাখা হতে পারে।

মঙ্গলবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত টানেলের স্বাভাবিক রুটিন রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় ‘পতেঙ্গা-আনোয়ারা’ কিংবা ‘আনোয়ারা-পতেঙ্গা’- যেকোনো একটি টিউবে ট্রাফিক ঘুরিয়ে দিয়ে (ডাইভারশন) নিয়ন্ত্রিতভাবে যানবাহন চলাচলের ব্যবস্থা থাকবে।

এতে আরও বলা হয়, টানেলের ভেতর ও সংযোগ সড়কে গাড়ির গতি এবং অতিরিক্ত চাপ বিবেচনায় উভয় প্রান্তে ভ্রমণকারী যাত্রী ও চালকদের সর্বোচ্চ ৫ থেকে ১০ মিনিট সাময়িক অপেক্ষায় থাকতে হতে পারে।

টানেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সড়ক ব্যবহারকারী সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]