শেরপুর প্রতিনিধি

সারাদেশ

2026-07-28T18:43:53+00:00
2026-07-28T18:43:53+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
শেরপুরে মহারশি নদীর স্থায়ী সমাধানের আশ্বাস ত্রাণ প্রতিমন্ত্রীর
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:৪৩ পিএম 
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর স্থায়ী ভাঙন ও বার্ষিক পাহাড়ি ঢল থেকে রক্ষায় আন্তঃমন্ত্রণালয় সমন্বিত উদ্যোগের আশ্বাসের কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। 

মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এই আশ্বাসের কথা জানান।  

প্রতিমন্ত্রী বলেন, মহারশি নদীর জলবদ্ধতা ও ভাঙন নিরসনে পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় যৌথভাবে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবে। 

তবে বাজেট ও ফান্ডের সীমাবদ্ধতার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, অর্থসংকটের কারণে সব পরিকল্পনা এখনই দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

বর্তমান সরকারের সদিচ্ছার কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের পর্যাপ্ত ফান্ড না থাকায় হাত-পা একপ্রকার বাঁধা। বরাদ্দকৃত সীমিত বাজেটের মধ্য দিয়েই যতটুকু সম্ভব কাজ এগিয়ে নেওয়া হবে। দেশে এখন গণতান্ত্রিক সরকার রয়েছে, আমরা আপনাদের সমস্যাগুলো সম্পর্কে সচেতন। হয়তো চলতি বছরে দৃশ্যমান অনেক কিছু করা সম্ভব হবে না, তবে আগামী বছরের মধ্যে বড় ধরনের কাজ উপহার দিতে পারব বলে আশা রাখছি।

এর আগে প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বিভিন্ন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। তিনি হলদীগ্রাম এলাকায় সিসি ঢালাই সড়ক, কাবিটা কর্মসূচির আওতাধীন বহুরাতুলি সড়ক এবং কাবিখা কর্মসূচির জামতলী মহিলা মার্কেট এলাকার নবনির্মিত রাস্তা ঘুরে দেখেন ও কাজের খোঁজখবর নেন।  

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, জেলা প্রশাসক ফরিদা ইয়াছমিন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। 

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]