পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

2026-07-29T14:07:54+00:00
2026-07-29T14:07:54+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
পিরোজপুর শহরের প্রাণকেন্দ্রে সিনান ট্রেডার্সে চুরি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ২:০৭ পিএম 
পিরোজপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে, সদর থানার সামনেই অবস্থিত সিনান ট্রেডার্স নামের একটি গ্যাস ও ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানের শাটারের হুক কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়।

বুধবার (২৯ জুলাই) সকাল ৮টার দিকে দোকানের কর্মচারী দোকান খুলতে এসে শাটারের হুক কাটা অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি দোকানের মালিক, পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট এবং মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানকে অবহিত করেন।

ঘটনাস্থলে এসে মেহেদী হাসান দেখতে পান, দোকানের ক্যাশবক্স ভাঙা, সিসিটিভি ক্যামেরার সংযোগ (ক্যাবল) বিচ্ছিন্ন এবং দোকানের বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। প্রাথমিকভাবে ক্যাশবক্সে থাকা প্রায় ৪৫ হাজার টাকা এবং কিছু ইলেকট্রনিক পণ্য চুরি হয়েছে বলে তিনি জানান। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও নিরূপণ করা যায়নি।

মেহেদী হাসান বলেন, “সদর থানার সামনেই যদি একটি ব্যবসাপ্রতিষ্ঠান নিরাপদ না থাকে, তাহলে সাধারণ ব্যবসায়ীরা কোথায় নিরাপদে ব্যবসা করবেন? দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের দ্রুত শনাক্ত এবং আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দেশবার্তা/আরএইচ


  বিষয়:   নগদ টাকা ও মালামাল চুরি  গ্যাস ও ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানে চুরি 


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]