গাজীপুরের শ্রীপুরে বর্তমান বিশ্বের আলোচিত তরুণ শিক্ষার্থীদের মধ্যে লেখক, পরিবেশবাদী সংগঠক ও মানবাধিকারকর্মী ফাতিহা আয়াতকে নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮জুলাই ) দুপুরে শ্রীপুর উপজেলা হলরুমে STSC Language Club-এর উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. এস. এম. রফিকুল ইসলাম।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ফাতিহা আয়াত। বক্তব্যে তিনি শিক্ষা, নেতৃত্ব, পরিবেশ সংরক্ষণ, মানবাধিকার, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের সমন্বয়েই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেমিনারে অংশগ্রহণকারীরা ফাতিহা আয়াতের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করা এবং নেতৃত্ব বিকাশে উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
দেশবার্তা/আরএইচ