গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

2026-07-29T16:57:30+00:00
2026-07-29T16:57:30+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ডুয়েটের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. প্রকৌশলী রুমা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:৫৭ পিএম 
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) তৃতীয় উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। 

গত মঙ্গলবার তিনি দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর বুধবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত উপ-উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই করতে সম্মিলিত নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। 

তিনি আশা প্রকাশ করেন, অধ্যাপক ড. রুমা তাঁর দীর্ঘ একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষা, গবেষণা, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। একই সঙ্গে ডুয়েটকে শিক্ষার্থীবান্ধব, গবেষণাকেন্দ্রিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে কার্যকর ভূমিকা পালন করবেন।

অধ্যাপক ড. প্রকৌশলী রুমা বলেন, শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে ডুয়েটের অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে তিনি সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনকে সঙ্গে নিয়ে আধুনিক, জ্ঞানভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। এ লক্ষ্যে তিনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কামনা করেন।

গত ২৭ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে চার বছরের জন্য ডুয়েটের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ড. প্রকৌশলী রুমা বর্তমানে ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি একই বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

তিনি ডুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জাপানের কুমামোতো বিশ্ববিদ্যালয় থেকে পালস পাওয়ার অ্যান্ড প্লাজমা বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

হাই-ভোল্টেজ ডিসচার্জ প্লাজমা, নবায়নযোগ্য জ্বালানি, পাওয়ার ইলেকট্রনিক্স ও পাওয়ার সিস্টেম তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র। জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্স প্রোসিডিংসে তাঁর ৩৯টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি বিভিন্ন গবেষণা প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

অধ্যাপক ড. প্রকৌশলী রুমা ১৯৮১ সালে নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দের খোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম হারুন অর রশিদ এবং মা রেহানা পারভীন। তাঁর স্বামী ড. প্রকৌশলী আহসান হাবীব সিটি ইউনিভার্সিটির যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান। ব্যক্তিজীবনে তিনি তিন সন্তানের জননী।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]