সিলেট অফিস

সারাদেশ

2026-07-29T18:07:42+00:00
2026-07-29T18:07:42+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটে বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
সিলেট অফিস
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:০৭ পিএম 
সিলেট মহানগরীর বাগবাড়ি এলাকায় নিজ বাসা থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে কোতোয়ালী থানা পুলিশ বসতঘরের মেঝে থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

নিহত পুলিশ সদস্যের নাম মনোজ কান্তি দাস (৫৫)। তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার নারকিলা গ্রামের মৃত মহিম চন্দ্র দাসের ছেলে। বর্তমানে তিনি মহানগরীর কোতোয়ালী থানাধীন বাগবাড়ি নরসিংটিলা এলাকার ২৫৯ নম্বর বাসায় শ্বশুর-শাশুড়ি ও ছেলে-মেয়ের সঙ্গে বসবাস করতেন। বাসাটির নিচতলায় শ্বশুর-শাশুড়ি ও ছেলে-মেয়েরা থাকতেন, আর দ্বিতীয় তলায় থাকতেন মনোজ কান্তি দাস।

পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) প্রতিদিনের মতো ডিউটি শেষে রাতে বাসায় ফেরেন মনোজ কান্তি দাস। পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে তিনি নিজ কক্ষে চলে যান। পরদিন মঙ্গলবার সারাদিন তাঁর কোনো সাড়া-শব্দ না পেয়ে রাতে স্বজনরা কোতোয়ালী থানা পুলিশকে খবর দেন। পরে রাত আনুমানিক ১২টার দিকে পুলিশ ফায়ার সার্ভিসের একটি দলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের মেঝেতে তাঁর মরদেহ দেখতে পায়।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ আরও জানায়, মনোজ কান্তি দাস দীর্ঘদিন ধরে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও জেলা পুলিশে কর্মরত ছিলেন। আগামী ১ আগস্ট থেকে তাঁর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। এর আগে গত বছর তাঁর স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে তিনি ছেলে-মেয়েদের নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ওই বাসায় বসবাস করছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, “মহানগরীর বাগবাড়ি এলাকা থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]