নেত্রকোনা সংবাদদাতা

সারাদেশ

2025-06-28T12:29:43+00:00
2025-07-03T11:07:01+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ফেসবুকে শহীদ আবু সাঈদের ছবি নিয়ে কটূক্তি, নেত্রকোনায় তরুণ আটক
নেত্রকোনা সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১২:২৯ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৫ ১১:০৭ এএম
জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের ছবি ব্যবহার করে ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মো. সুমন আহম্মেদ (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) সকালে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ওই তরুণকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে সুমনকে আটক করে পুলিশ। আটক সুমন আহম্মেদ কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন তার ফেসবুক প্রোফাইলে শহীদ আবু সাঈদের একটি ছবি যুক্ত করে তাতে অশালীন মন্তব্য ও ব্যঙ্গাত্মক ইমোজি পোস্ট করেন। এতে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর শুক্রবার রাতেই কেন্দুয়া শহরে বিক্ষোভ মিছিল বের করেন ‘জুলাইযোদ্ধারা’। তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভকারীরা বলেন, শহীদ আবু সাঈদের ছবি নিয়ে কটূক্তি দেশের স্বাধীনতা ও মর্যাদার ওপর সরাসরি আঘাত। এ ধরনের মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]