জামালপুর সংবা্দদাতা

সারাদেশ

2025-06-29T12:21:20+00:00
2025-06-29T15:00:26+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
জামালপুরে মেম্বারকে ঘুম থেকে ডেকে তুলে কুপিয়ে হত্যা
জামালপুর সংবা্দদাতা
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ১২:২১ পিএম 
জামালপুরের ইসলামপুরের যমুনার দুর্গমচরে আব্দুর রহিম (৫০) নামে এক ইউনিয়ন পরিষদের সদস্যকে (মেম্বার) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মধ্যরাতে নিজ ঘর থেকে প্রশাসনের লোক পরিচয়ে তাকে ডেকে নেওয়া হয়। পরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাকে। শনিবার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা এলাকায় মেম্বার আব্দুর রহিমের নিজ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুইবারের মেম্বার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, 'শনিবার দিবাগত রাত ১ টা দিকে মেম্বার আব্দুর রহিমকে ঘুম থেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ডেকে তোলে এক ব্যক্তি। এসময় আব্দুর রহিম ঘর থেকে একাই বের হন। পরে বাড়ির উঠানেই তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে চলে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, 'তার জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। রাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাকে ডেকে তুলে বাড়ির উঠানে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।' 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আ.ফ.ম আতিকুর রহমান বলেন, 'মধ্যরাতে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। সকালে মরদেহ থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করতে কাজ চলছে।'


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]