দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

2025-07-03T22:48:46+00:00
2025-07-03T22:48:46+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বান্দরবানে কেএনএফ এর বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, দুই সন্ত্রাসী নিহত
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১০:৪৮ পিএম 
ছবি: আইএসপিআর
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পলিপাংসা-মুলফিপাড়া এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সশস্ত্র শাখা ‘কেএনএ’ এর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান পরিচালনা করেছে। 

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর ৫টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, তল্লাশির সময় সেনা সদস্যরা কেএনএফ-এর একটি সশস্ত্র দলকে শনাক্ত করে। এ সময় কেএনএফ সদস্যরা পালানোর চেষ্টা করলে উভয়পক্ষে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে ইউনিফর্ম পরিহিত দুইজন সশস্ত্র কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার করে।

নিহতদের মধ্যে একজনের নাম পুটিং ওরফে ডলি। 

নিহত ডলি কেএনএফ-এর শীর্ষ নেতৃত্ব পর্যায়ের একজন ‘মেজর’ পদবির সদস্য ছিলেন বলে জানা গেছে। অপরজনও কেএনএফ-এর সক্রিয় সশস্ত্র সদস্য ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ৩টি সাবমেশিনগান (SMG), একটি রাইফেল, বিপুল পরিমাণ গোলাবারুদ, অস্ত্রের ম্যাগাজিন, কেএনএফ-এর ইউনিফর্ম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, কেএনএফ-এর সশস্ত্র তৎপরতার কারণে বিগত বছরগুলোতে বম জনগোষ্ঠীর বহু পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়েছিল। তবে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ফলে ইতোমধ্যে ১২৬টি পরিবার তাদের নিজ গ্রামে ফিরে এসেছে এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করছে। সেনাবাহিনী এসব পরিবারকে নিরাপত্তা, আশ্রয় ও পুনর্বাসনে সর্বাত্মক সহায়তা প্রদান করছে।

আইএসপিআর জানায়, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]