দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

2025-07-07T17:02:11+00:00
2025-07-07T17:02:11+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ঘেরাও করেছে ইউনানী-আয়ুর্বেদিক শিক্ষার্থীরা
কর্মকর্তারা অবরুদ্ধ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৫:০২ পিএম 
ছবি: সংগৃহীত
স্বতন্ত্র ইউনানী ও আয়ুর্বেদিক কাউন্সিল গঠনের দাবিতে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ঘেরাও করেছেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা একপর্যায়ে ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে মহাখালীর স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মূল ফটকে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। 

শিক্ষার্থীরা বলেন, আমরা ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির স্বীকৃত ছাত্র। আমাদের সনদ, আমাদের ইন্টার্নশিপ, আমাদের একাডেমিক ট্রেইনিং এমবিবিএস সমমান ধরা হলেও এখনো আমাদের পেশাগত সম্মান প্রতিষ্ঠা হয়নি। ফলে চাকরি থেকে উচ্চশিক্ষা-সব জায়গায় আমরা বঞ্চিত।

বিক্ষোভে অংশ নেওয়া জুবায়ের নামে এক শিক্ষার্থী বলেন, বাংলাদেশে শতাব্দী প্রাচীন ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা একদিকে যেমন লোকজ ও প্রাকৃতিক চিকিৎসার নির্ভরযোগ্য, নিরাপদ উৎস, অন্যদিকে তা দেশের স্বাস্থ্য ব্যবস্থার একটি ঐতিহ্যবাহী অঙ্গ। কিন্তু দুঃখজনকভাবে আজ এই চিকিৎসা পদ্ধতি বৈষম্য, অবহেলা ও নীতিগত অনিয়মের শিকার।

তিনি আরও বলেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে দেশের বৃহৎ জনগোষ্ঠীকে সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। বিশেষত এসডিজি লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জনে পার্শ্বপ্রতিক্রিয়াহীন ও সহজলভ্য চিকিৎসা হিসেবে ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসা অপরিহার্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দেশের প্রায় ২৮ শতাংশ মানুষ এবং গ্রামীণ অঞ্চলের ৮০ শতাংশ জনগণ প্রাথমিক চিকিৎসার জন্য বিকল্প চিকিৎসা পদ্ধতির ওপর নির্ভরশীল।

এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনে অবরুদ্ধ হয়ে পড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইউনানী ও আয়ুর্বেদিক শিক্ষার্থীদের আন্দোলনে আমরা হঠাৎ করেই অবরুদ্ধ হয়ে পড়ি। আমরা তাদের ক্ষোভ বুঝি। তবে এভাবে হঠাৎ করে ঘেরাও করে দাবি আদায়ের চেষ্টা আমাদের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটায়। তারপরও আমরা চেষ্টা করছি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে একটা যৌক্তিক সমাধানে যেতে।

এদিকে শিক্ষার্থীদের এসব দাবি প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনের সঙ্গে কথা বলতে চাইলে অফিস থেকে জানানো হয় তিনি (মহাপরিচালক) অফিসে আসেননি। এসময় তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।



সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]