বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

2025-07-14T11:41:04+00:00
2025-07-15T12:40:57+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে ৩ নারীর মৃত্যু
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১১:৪১ এএম  আপডেট: ১৫.০৭.২০২৫ ১২:৪০ পিএম
প্রতীকী ছবি
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন ম্রো নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (১৪ জুলাই) ভোরে বান্দরবান চিম্বুক সড়‌কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম‌্যান পাড়ায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- রাংলাই হেডম‌্যান পাড়া এলাকার রেংথেন ম্রোর মেয়ে তুমলে (১৭), মৃত পারাও ম্রোর স্ত্রী উরকান (৭১), মৃত মেরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)।

এলাকাবাসীর জানান, রাতে এলাকার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার আগুনে পুড়ে যায়। এ সময় বিভিন্ন ঘরে থাকা বিদ্যুৎ–সংযোগে স্ফুলিঙ্গ দেখা দেয়। তখন ঘরের বাতি-ফ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

বান্দরবান চিম্বুক সড়‌কের ১২ মাইল এলাকার বাজার ক‌মি‌টির সভাপ‌তি রাংরাও ম্রো ব‌লেন, এক‌টি ট্রান্সফরমার বিস্ফোরণ হ‌লে সেখা‌নকার তারে জ‌ড়িয়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে ৩ ম্রো নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি।

এ বিষ‌য়ে বান্দরবা‌নের পু‌লিশ সুপার মো. শ‌হিদুল্লাহ কাওছার গণমাধ্যমকে ব‌লেন, ‘বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে ৩ জন ম্রো নারী মারা গে‌ছেন। এদের ম‌ধ্যে একজন‌কে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। অপর দুজনে‌র মরদেহ উদ্ধার কর‌তে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।’


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]