নগরীর কোনো এলাকাকে উন্নয়ন থেকে পিছিয়ে রাখা হবে না: চসিক প্রশাসক

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রাম নগরীর উন্নয়ন কার্যক্রমে কোনো এলাকাকে পিছিয়ে রাখা হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা.

2026-11-21T17:04:28+06:00
2026-11-21T17:04:28+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নগরীর কোনো এলাকাকে উন্নয়ন থেকে পিছিয়ে রাখা হবে না: চসিক প্রশাসক
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:০৪ পিএম 
⏲
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীর উন্নয়ন কার্যক্রমে কোনো এলাকাকে পিছিয়ে রাখা হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডের ছোট-বড় অলিগলি পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে।

তিনি বলেন, নগরীর প্রতিটি এলাকার মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করতে সড়ক নির্মাণ ও সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে। বর্ষাকাল শেষ হওয়ায় আগামী পাঁচ থেকে ছয় মাস, অর্থাৎ পুরো শীতকাল ও বসন্ত মৌসুমজুড়ে নগরীর বিভিন্ন এলাকায় সড়ক সংস্কারের কাজ চলবে। প্রতিটি ওয়ার্ডের অলিগলি চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।

শনিবার (২১ নভেম্বর) নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চট্টগ্রাম সিটি করপোরেশনের অর্থায়নে নির্মিত পাঁচটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উদ্বোধন করা সড়কগুলো হলো—ডি.সি. রোডের ফজলুর রহমান পাড়া (জালিয়াপাড়া) সড়ক, চাঁন্দমিয়া মুন্সি লেইনের আমীর হোসেন সড়ক, চাঁন্দমিয়া মুন্সি লেইনের আবেদীন সওদাগর সড়ক, মদিনা আবাসিক এলাকার আমিরুন্নেছা সড়ক এবং সবুজবাগ আবাসিক এলাকার মনোআরা ভবনসংলগ্ন সড়ক।

প্রশাসক বলেন, গত দুই বছরে নগরীতে সড়ক, অবকাঠামো, নালা ও ড্রেন সংস্কারসহ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক উন্নয়নকাজ চলমান রয়েছে। কোনো কোনো ওয়ার্ডে ১২৫ থেকে ১৫০ কোটি টাকা এবং কোনো কোনো ওয়ার্ডে ২২৫ থেকে ২৫০ কোটি টাকার উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডেও ইতিমধ্যে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রামকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। নাগরিকদের প্রত্যাশা পূরণে উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তোলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও শাফকাত আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
রাতের আঁধারে সংরক্ষিত বনে অর্ধশতাধিক তালগাছ নিধন, এক সপ্তাহেও জানেনি বন বিভাগ
অশান্তি সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: আবদুল আউয়াল মিন্টু
নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি

সর্বাধিক পঠিত 

আওয়ামী লীগের অবরোধে মানিকগঞ্জে স্কুল বন্ধ, অভিভাবকদের খুদে বার্তা পাঠাল কর্তৃপক্ষ
দিনাজপুর জেলা প্রশাসক কে আশা'র দুইশত পিস কম্বল হস্তান্তর
১৩ বছর পর ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন
পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি
মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পাঁচ নেতাকর্মীসহ গ্রেফতার ৪৪
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement