মাগুরার তিন গুণী ব্যক্তিত্বের স্মরণে নাগরিক স্মরণসভা

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরার শিল্প ও সাহিত্য অঙ্গনের প্রয়াত তিন বিশিষ্ট ব্যক্তিত্ব কবি বিবেকানন্দ মজুমদার, ছড়াকার রোকেয়া খাতুন ও যাত্রাশিল্পী নির্মল

2026-11-21T18:47:26+06:00
2026-11-21T18:47:26+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরার তিন গুণী ব্যক্তিত্বের স্মরণে নাগরিক স্মরণসভা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম 
⏲
সংগৃহীত ছবি
মাগুরার শিল্প ও সাহিত্য অঙ্গনের প্রয়াত তিন বিশিষ্ট ব্যক্তিত্ব কবি বিবেকানন্দ মজুমদার, ছড়াকার রোকেয়া খাতুন ও যাত্রাশিল্পী নির্মল কুমার বিশ্বাসের স্মরণে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে মাগুরা প্রেসক্লাব এ স্মরণসভার আয়োজন করে। মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কবি বিকাশ মজুমদার, কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোল্যা আবু সাঈদ, ড. মুসাফির নজরুল, কবি এম এ হাকিম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যাত্রাশিল্পী রঞ্জন কুমার বিশ্বাস, প্রত্যয় সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক শিপ্রা দাস, বিশ্বজিত বিশ্বাস, অনির্বাণ সেবা সংসদের সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, সাংবাদিক শেখ ইলিয়াস মিথুন, নাহিদুর রহমান দুর্জয়, কবি রফিক হানজালা, যাত্রাশিল্পী সুজয় সাহা, সাংবাদিক খায়রুজ্জামান সবুজ ও প্রয়াত কবি রোকেয়া খাতুনের ছেলে সাজ্জাদুর রহমান বিপুসহ অনেকে।

সভায় বক্তারা মাগুরার শিল্প ও সাহিত্য অঙ্গনে প্রয়াত তিন গুণী ব্যক্তিত্বের অবদান ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, কবি বিবেকানন্দ মজুমদার ও ছড়াকার রোকেয়া খাতুন মাগুরার সাহিত্য অঙ্গনকে বিকশিত করেছেন। তাঁদের ছোঁয়ায় সাহিত্য অঙ্গন হয়েছে আলোকিত।

সভায় জেলার কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
রাতের আঁধারে সংরক্ষিত বনে অর্ধশতাধিক তালগাছ নিধন, এক সপ্তাহেও জানেনি বন বিভাগ
অশান্তি সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: আবদুল আউয়াল মিন্টু
নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি

সর্বাধিক পঠিত 

আওয়ামী লীগের অবরোধে মানিকগঞ্জে স্কুল বন্ধ, অভিভাবকদের খুদে বার্তা পাঠাল কর্তৃপক্ষ
দিনাজপুর জেলা প্রশাসক কে আশা'র দুইশত পিস কম্বল হস্তান্তর
১৩ বছর পর ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন
পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি
মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পাঁচ নেতাকর্মীসহ গ্রেফতার ৪৪
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement