দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

2025-07-25T16:48:53+00:00
2025-07-26T13:04:41+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মোহাম্মদপুরে ছিনতাই, দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ পুলিশ ক্লোজ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৪:৪৮ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৫ ১:০৪ পিএম
রাজধানীর মোহাম্মদপুরে আহমাদ ওয়াদুদ নামে এক সাংবাদিকের মোবাইল-মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় থানায় অসহযোগিতার কারণে চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

দায়িত্বে অবহেলার অভিযোগে তাদেরকে ক্লোজ করা হয়েছে বলে জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
ক্লোজ হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল এবং দুজন পুলিশ সদস্য মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, ছিনতাইয়ের ঘটনায় মোবাইলটি উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে তিনজন ছিনতাইকারীকেও গ্রেফতার করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় চার পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার তিনজন হলেন- ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বছিলা রোড থেকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর ওই সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আইডিতে একটি পোস্ট দেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভুক্তভোগী দৈনিক বণিক বার্তায় সহ-সম্পাদক হিসেবে কর্মরত।


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]