দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

2025-04-10T14:44:40+00:00
2025-04-10T14:44:40+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
আইনজীবী সুজন মিয়া হত্যাকাণ্ড : টার্গেট কিলিং মিশন? গ্রেফতার ৫
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২:৪৪ পিএম 
'টার্গেট একজন, হত্যা করা হলো আরেকজনকে', এমনটাই বলছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম.কে এইচ জাহাঙ্গীর হোসেন। 'হত্যাকারী টার্গেট করেছিল মিসবাহ নামের একজনকে হত্যা করার জন্য কিন্তু হত্যাকারীর ভুল টার্গেটে প্রাণ দিতে হলো নিরীহ একজন আইনজীবীকে। আমি আশা করি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার হোক, যাতে পরবর্তীতে মৌলভীবাজারে এমন ঘটনা না ঘটে।'
মৌলভীবাজার জেলা বারের তরুণ আইনজীবী এডভোকেট সুজন মিয়া দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হওয়ার পর প্রবাসী অধ্যুষিত শান্ত শহরে টার্গেট খুনের ঘটনাটি আতঙ্ক সৃষ্টি করছে নানা মহলে। ক্ষোভে ফুঁসছেন আইনজীবীরা। তারা চান সুজন খুনের মাস্টারমাইন্ডসহ খুনীদের যেন দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে। 
জেলা আইনজীবী সমিতির আহবায়ক এডভোকেট মুজিবুর রহমান মুজিব বলেন, আমাদের ৯ এপ্রিল পর্যন্ত কর্মবিরতি চলমান ছিল। আজ বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে ব্রিফ করার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সুজনের মরদেহের ময়না তদন্তকারী কর্মকর্তা ও মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: আহমেদ ফয়সল জামান জানান, নিহতের হার্ট ছিদ্র হয়ে অনেক গভীরে আঘাত লাগার কারণে ব্যাপক রক্তক্ষরণ হয়। এছাড়া বুকের হাড়ের উপরেও আঘাতের আলামত পাওয়া গেছে। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় যখন সুজনকে হাসপাতালে নিয়ে আসা হয় তখন থেকে প্রায় ৫মিনিট পর্যন্ত তাঁর দেহে শ্বাস-প্রশ্বাস ছিল। এর পর তাঁর মৃত্যু হয়।
এদিকে আইনজীবী সুজন খুনের ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে মৌলভীবাজার থানা পুলিশসহ পুলিশের একাধিক টিম। ঘটনাস্থল থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ বিশ্লেষনসহ নানা তথ্য এবং আলামত সংগ্রহ করে কাজ করছে পুলিশ এমন তথ্য জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। 
আইনজীবী সুজন মিয়া খুনের সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে  মৌলভীবাজারের পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা বুধবার রাতে জানান, 'ইতোমধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।  সন্দেহভাজনদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের সার্থে এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। তবে দু’একদিনের মধ্যেই বিস্তারিত জানানো যাবে।'


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]