জাফর ইকবাল অপু

সারাদেশ

2025-08-04T19:53:45+00:00
2025-08-04T19:53:45+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে খুবিতে বিভিন্ন কর্মসূচি
জাফর ইকবাল অপু
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৭:৫৩ পিএম 
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- এদিন বিকাল সাড়ে ৩ টায় ক্যাম্পাস থেকে জিরোপয়েন্ট পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বিজয় মিছিল’, বিকাল ৫টায় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ‘গণস্বাক্ষর কর্মসূচির সমাপ্তি’ ও বিকাল সাড়ে ৫ টায় সংশ্লিষ্ট সংগঠনসমূহের উদ্যোগে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’।

এছাড়া আগামী ১০ আগস্ট বিকাল ৩টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের আয়োজনে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রাখা সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠান’।

এ সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়।


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]