জামালপুর প্রতিনিধি

সারাদেশ

2025-04-13T15:59:32+00:00
2025-04-13T15:59:32+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ব্যবসা ভোগ করতে বড় ভাইকে পিটিয়ে আহত
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩:৫৯ পিএম 
জামালপুরের সরিষাবাড়িতে বাবার সারের ডিলার পেতে স্বাক্ষর  না দেওয়ায় বড় ভাইয়ের হাত ভেঙ্গে দিয়েছে ছোট ভাই। থেতলে দেয়া হয়েছে পা। টানা ২৪ দিন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী বড় ভাই রুমন সরকার।রোববার দুপুরে প্রেসক্লাব জামালপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। রুমন সরকার বলেন, আমার বাবা সরিষাবাড়ি উপজেলার চেঁচিয়াবাধা গ্রামের মরহুম ইদ্রিস আলী সরকার গত বছর মারা যান। বাবার  মৃত্যুর পর তার নামে বিসিআইসির সারের ডিলারশীপসহ অন্যান্য ব্যবসা একাই ভোগদখল করতে মরিয়া হয়ে উঠে আমার বড় ভাই রুমেল সরকার। দীর্ঘদিন বাবার সকল ব্যবসায় আমার কোন অধিকার থাকবে না মর্মে স্ট্যাম্পে স্বাক্ষর দিতে চাপ প্রয়োগ করে আসছে। এই ঘটনার জের ধরে গত ১৮ মার্চ সকালে রুমেল সরকারের নির্দেশে ছোট ভাই লাঠি দিয়ে পিটিয়ে আহত ও আমার বাম হাত ভেঙ্গে দেয়।  আমি ৯৯৯ লাইনে ফোন করলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে। পরে তারা প্রথমে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসকরা আমার অবস্থার অবনতি দেখে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানেই টানা ২৪ দিন হাসপাতালের বেডে পড়ে ছিলাম। এ ব্যাপারে সরিষাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরী করছি। আমার দুই ভাই আমাকে  মিথ্যা মামলা দেয়ার হুমকি দিচ্ছে। আমার ধারণা আমাকে তারা হত্যা করে লাশ গুম করতে পারে। তিনি তার ও স্ত্রী সন্তানের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত রাজিক রানা বলেন, আমার বিরুদ্ধে নাটক সাজিয়ে বাবার সম্পদ তার অপকর্ম গোপন করার চেষ্টা করছে। তার অভিযোগ মিথ্যা ও নিজের মনগড়া।

সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]