চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

2025-09-14T22:06:45+00:00
2025-09-14T22:06:45+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
চাঁদপুরে দাফনের পূর্বে কবরস্থানে চিৎকার করে উঠলো নবজাতক
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৬ পিএম 
কার্টনের ভেতর সাদা কাপড়ে মোড়ানো ছিল একটি শিশু। কবর দিতে তাকে কবরস্থানে নিয়ে আসেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। তবে জানাজার আগে কবরস্থানের কেয়ারটেকার কার্টন খোলার সময় দৌড়ে পালিয়ে যান তিনি। হঠাৎ কান্নার শব্দ শুনে দেখতে পান নবজাতক শিশু (ছেলে) জীবিত। এ সময় কেয়ারটেকার ফারুক মিয়ার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর শহরের তালতলা পৌরসভা কবরস্থানে এ ঘটনা ঘটে।

কবরস্থানের কেয়ারটেকার ফারুক মিয়া বলেন, ‘প্রতিদিনের মতো কবরস্থানে অবস্থান করছিলাম। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ছোট একটি কার্টন ধরিয়ে দিয়ে বলেন, এর ভেতর মৃত শিশুর লাশ রয়েছে। আপনি কবর খুঁড়ে জানাজা শেষে দাফন করবেন। এর জন্য কিছু টাকাও দেওয়া হয়। কিন্তু যখনই কার্টন খুলে শিশুটিকে দেখার চেষ্টা করি। তখনই ওই লোক দৌড়ে পালিয়ে যান।’ 

পরে শিশুটিকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার নামের বেসরকারি একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। 

মোসাদ্দেক আল আকিব নামের এক ব্যক্তি জানান, তিনি নিজেই শিশুটিকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ছোটন জানান, ৮০০ গ্রাম ওজনের শিশুটি প্রথমে শ্বাসকষ্ট ও অপুষ্টিতে ভুগছিল। তবে হাসপাতালে নেওয়ার পর আল্লাহর রহমতে এখন ভালো আছে। 

তাকে বিশেষায়িত ওয়ার্ডে নিয়ে অক্সিজেনসহ পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

হাসপাতালের ব্যবস্থাপক মজিবুর রহমান জানান, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ছেলে শিশুটিকে এখানে রাখা হবে।

অন্যদিকে, এরই মধ্যে বেশ কয়েকজন নারী ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের অনেকেই হাসপাতালেও ভিড় করছেন। তবে এখন পর্যন্ত কে বা কারা এই শিশুটিকে কোথায় থেকে এনে কবরস্থানে নিয়ে আসে, তাদের কোনো হদিস পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]