গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2025-09-27T14:35:56+00:00
2025-09-28T12:54:10+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
গোপালগঞ্জে বাস-ইজিবাইকের সংঘর্ষ, ২ নারীসহ নিহত ৪
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৫ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৫ ১২:৫৪ পিএম
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ আরও ৩ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস কাশিয়ানীর মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। গুরুতর আহত হন শিশু ও নারীসহ আরও ৫ জন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. রাসেল বলেন, এখন পর্যন্ত ৪ জন নিহতের খবর পেয়েছি। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]