সাভার প্রতিনিধি

সারাদেশ

2025-10-06T15:47:28+00:00
2025-10-06T16:49:22+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
সাভার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৩:৪৭ পিএম  আপডেট: ০৬.১০.২০২৫ ৪:৪৯ পিএম
সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণের বিষয়টি জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেল অধিদপ্তরের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম। এর আগে ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল অধিদপ্তরের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম বলেন, দুপুর ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবর আসে। প্রথমে জিরাবো ফায়ার স্টেশনের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে যায়। এরপর আগুন বাড়তে থাকায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট যোগ দেয়। দুপুর ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানার চেষ্টা চলছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]