জামালপুর প্রতিনিধি

সারাদেশ

2025-11-01T13:25:25+00:00
2025-11-02T13:10:24+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নদীতে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৪
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১:২৫ পিএম  আপডেট: ০২.১১.২০২৫ ১:১০ পিএম
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গোসল করতে গিয়ে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জনে। এখনো এক শিশু নিখোঁজ রয়েছে। 

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার চর ভাটিয়ানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার বিকেলে ফুটবল খেলা শেষে পাঁচ শিশু বাড়ির পাশে ঝিনাই নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে উদ্ধারকারিরা গতকালই আবু হাসান (১২), পলি আক্তার (৮) ও ছায়েবা আক্তারের (৮) মরদেহ উদ্ধার করে। এছাড়া বৈশাখী (১০) ও কুলসুম (১৩) নামে দুই শিশু নিখোঁজ ছিল।

শনিবার সকালে নদী থেকে কুলছুমের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেলোয়ার হোসেন।

গতকাল মাদারগঞ্জ থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান, শুক্রবার স্থানীয় একটি স্কুল মাঠে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় কয়েকজন শিশু ঝিনাই নদীতে গোসল করতে নামে। এর মধ্যে পাঁচ শিশু ডুবে নিখোঁজ হয়। পরে আরেকটি শিশু বাড়িতে খবর দিলে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]